শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বিশ্ববাজারে আরও বাড়লো তেলের দাম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

বিশ্ববাজারে আবারও বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, সোমবার (১৮ অক্টোবর) সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ শতাংশ বা ৮৭ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭৩ ডলার, যা ২০১৮ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।

এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪ শতাংশ বা ১ দশমিক ১২ ডলার বেড়ে হয়েছে ৮৩ দশমিক ৪০ ডলার। ২০১৪ সালের অক্টোবরের পর থেকে মার্কিন তেলের সর্বোচ্চ দাম এটাই।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে এএনজেড ব্যাংকের বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে চলাচলে নিষেধাজ্ঞা শিথিল হওয়া জ্বালানি খরচ বৃদ্ধিতে অবদান রাখতে পারে।

যুক্তরাষ্ট্র আগামী মাসে টিকাগ্রহীতা বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলবে খবর শুনেই জেট ফুয়েলের চাহিদা বেড়ে গিয়েছিল। একই পদক্ষেপ নিচ্ছে অস্ট্রেলিয়া এবং এশিয়ার দেশগুলোও।

বিশ্লেষকরা জানান, শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য ‘গ্যাস-টু-অয়েল সুইচিং’ বছরের চতুর্থ প্রান্তিকে দৈনিক সাড়ে চার লাখ ব্যারেল পর্যন্ত চাহিদা বাড়িয়ে দিতে পারে। অবশ্য এর সঙ্গে তাল মেলাতে উৎপাদনকারী দেশগুলোর তেল সরবরাহও বৃদ্ধি পেতে পারে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023