শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

‘পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর’

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর তৈরি করে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, রংপুরের পীরগঞ্জে ২৫টি বাড়িতে আগুন, ৯০টির বেশি বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের বাড়িঘর তৈরি করে দেওয়া হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত একটা টিন-এজের ছেলে কাবাশরিফ নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। ইচ্ছায় দিক বা অনিচ্ছায় বা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে হোক স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় সবাই কষ্ট পেয়েছে।

তিনি বলেন, আমাদের পুলিশ প্রশাসন এ ঘটনা আঁচ করে ছেলেটি যেখানে থাকতো সেখানে অভিযান চালায়, তবে ছেলেটিকে পাওয়া যায়নি। সেই গ্রামটি রক্ষার জন্য পুলিশ মোতায়েন ছিল। যারা অগ্নিসংযোগ করেছে তারা দুস্কৃতকারী। এই দুস্কৃতকারীরা এই এলাকা ছেড়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামে গিয়ে কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে। আমার কাছে যে তথ্য এসেছে সেখানে ২৫টি বাড়িতে আগুন অগ্নিসংযোগ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023