শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নন্দীগ্রামে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসন, পৌরসভা ও আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসন, পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথক ভাবে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এরপরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবনী আকতার বানু, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন প্রমূখ।

এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া পৌরসভা হলরুমে পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023