শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

তাপমাত্রা আরও কমবে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি স্থলভাগে উঠে আসায় এর প্রভাবে বাংলাদেশেও বেড়েছে বৃষ্টি। তাই দেশের ১৮ জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ দূর হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (১৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনায়, ২৭ মিলিমিটার। ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বরিশাল ও খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি, এটা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

তবে তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরমের অস্বস্তি এখনো যায়নি। রোববার সকাল থেকেই ঢাকার আকাশে ঝলমলে রোদ।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকার অবস্থানরত লঘুচাপটি বর্তমানে তেলেঙ্গা এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023