শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার শিবগঞ্জে ছিনতাই করে পালানোর সময় ৫ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা গ্রহণের সময় মরিয়র বেগমের (৫০) সোনার চেইন ছিনতাই করে পালানোর সময় ৫ নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) চত্বরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দলমডল গ্রামের ইউনুস আলীর স্ত্রী নাজমা বেগম (৩৫), কাওসার আলীর স্ত্রী ফুলতারা বেগম (২৫), মো. শামীমের স্ত্রী রাবেয়া বেগম (২১), হবিগঞ্জ জেলা সদরের উচাইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম (২৫) এবং একই জেলার চুনারুঘাট উপজেলার জোয়ার লালচাঁদ গ্রামের বাশির উদ্দিনের স্ত্রী জোসনা বেগম (২৫)।
পুলিশ জানায়, শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের হুজ্জাতুল ইসলামের স্ত্রী বৃদ্ধা মরিয়ম বেগম (৫০) করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপর তিনি টিকাদান কেন্দ্রের লাইনে দাঁড়ান। এমন সময় নাজমা বেগসসহ তার চার সহযোগী মরিয়ম বেগমের চারপাশে গা ঘেঁষে দাঁড়ায়। মরিয়ম বেগম তাদের সরে দাঁড়াতে বললেও তারা না শুনে গাঁ ঘেঁষেই দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় এক সময় নাজমা বেগম বৃদ্ধা মরিয়ম বেগমের পিছনে দাঁড়িয়ে বোরখার ভেতরে হাত দিয়ে গলায় থাকা আটা আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। এই সময় বৃদ্ধা চিৎকার দিলে উপস্থিত জনতা নাজমাকে হাতেনাতে আটক করে। নাজমার আটক হওয়া দেখে তার অন্য সঙ্গীরা পালাতে গেলে স্থানীয়রা তাদেরকেও আটক করে পুলিশে খবর দেন।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মরিয়ম বেগমের ছেলে হাসান আলী বাদী হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করেছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া চেইন উদ্ধার করে ওই বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ওসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই মহিলাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে হলেও তারা মোকামতলায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তাদের কাজই হল বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া নিয়ে জনবহুল এলাকায় গিয়ে পকেট কাটা, স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরিসহ নানা ধরনের প্রতারণামূলক কাজ করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023