শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

কাশ্মীরে ফের সংঘর্ষ, ভারতীয় ২ সেনা নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

ভারতের জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে এক সেনা কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুঞ্চ জেলায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। সেনবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

গত চারদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে সেনা অভিযান চালানো হচ্ছিল পুঞ্চে। বৃহস্পতিবার তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বাধে পুঞ্চ-রাজৌরির জঙ্গলে।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, পুঞ্চের মেনধার মহকুমার নার খাস জঙ্গলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের গোলাগুলি হয়। বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে অভিযান চালানোর সময়েই সেনাবাহিনীর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে গুরুতর জখম হন এক সেনা কর্মকর্তা এবং এক জওয়ান। পরে তাদের হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই দুজনের মৃত্যু হয়।

গত ১০ অক্টোবর পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে এক কর্মকর্তাসহ পাঁচ জওয়ান নিহত হন। তারপর থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। জম্মু-পুঞ্চ সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পুঞ্চ জেলায় নতুন করে সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলি শুরু হয়েছে। তাতে এক জেসিও এবং এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। এখনও তল্লাশি অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত কোনও বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন কি না তা জানানো হয়নি। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023