শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

সচল থ্রিজি-ফোরজি ইন্টারনেট

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

প্রায় ১১ ঘণ্টা পর ফের সচল হতে শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার অনেক ব্যবহারকারী তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সচল হওয়ার কথা জানিয়েছেন জাগো নিউজকে।

এর আগে ভোর ৫টার দিক থেকে ইন্টারনেটের এ সেবা বন্ধ হয়ে যায়। তবে কোথাও কোথাও ধীরগতির টুজি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছিল। ব্রডব্যান্ডে ইন্টারনেট সেবাও থেকেছে নির্বিঘ্ন।

বিভিন্ন অপারেটর সূত্র জানিয়েছে, বুধবার (১৩ অক্টোবর) প্রথমে কুমিল্লা এবং পরে আরও পাঁচ জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। শুক্রবার ভোর থেকে আরও অনেক জেলার গ্রাহকরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন না।

কুমিল্লায় গত ১৩ অক্টোবর সকালে ‘কোরআন অবমাননার’ একটি অভিযোগ ছড়ানোর পর চাঁদপুরসহ বিভিন্ন জেলায় উপাসনালয়ে হামলা ও সহিংসতা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সারাদেশে বিজিবি মোতায়েন রয়েছে। শুক্রবার জুমার নামাজকে ঘিরে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023