শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

মোবাইল অপারেটরে নেই ইন্টারনেট, ঠিক আছে ওয়াইফাই

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে সব অপারেটরে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবার এমন অবস্থা দেখা যাচ্ছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট যথারীতি ব্যবহার করা যাচ্ছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেছেন, হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে।

জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবধরনের ওয়েবসাইট ব্রাউজিংয়ে সমস্যা পড়েছেন গ্রাহকরা। অনেকেই জরুরি ই-মেইলও চেক করতে পারছেন না।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023