শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

শাহজালালে বেড়েছে আমিরাতগামী যাত্রীর চাপ, নমুনা পরীক্ষায় হিমশিম

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটে যাত্রীর চাপ বাড়ছেই। আমিরাত সরকারের নির্দেশনা মেনে বিমানবন্দরেই আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে নমুনা দিতে হচ্ছে। পরীক্ষা শেসে সেখান থেকে নেগেটিভ সনদ মিললেই আমিরাতের ফ্লাইটে চড়তে পারছেন যাত্রীরা।

বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে পৃথক ১০টি বুথের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ল্যাবরেটরিতে কর্মরত টেকনিশিয়ানসহ কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন।

বিমানবন্দরের স্বাস্থ্য ডেস্ক সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় বিমানবন্দরের ল্যাবরেটরিতে আমিরাতগামী তিন হাজার ৩৫৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে মাত্র দুজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বাকি তিন হাজার ৩৫৭ জন আমিরাতে ফ্লাইটে ওঠার অনুমতি পান।

গত ২৯ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়। এর মাধ্যমে আমিরাতগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার ছয় ঘন্টা আগে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়।

বিমানবন্দরে নমুনা পরীক্ষা শুরুর পর এ পর্যন্ত মোট ২৩ হাজার ৬০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ১৬ জনের।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিন যাত্রীদের নির্দেশনা সঠিকভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, ‘ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষা করার নিয়ম রয়েছে। ফলে একটু সময় নিয়েই সেখানে যান। তা না হলে গোলমেলে অবস্থার সৃষ্টি হতে পারে।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023