শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

সুইস ব্যাংকের টাকা ফিরে পেলে ‘দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন’ মুসা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের সুইস ব্যাংকে তার ৮২ মিলিয়ন ডলার আটকে আছে দাবি করে জানিয়েছেন, ওই টাকা ফিরে পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন তিনি। পাশাপাশি পুলিশকেও ৫০০ কোটি টাকা দেবেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে মুসা বিন শমসের তার এ ইচ্ছের কথা জানান। সেখানে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

মুসাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবির যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের বিষয়ে বিকেলে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুসা বিন শমসের বলেছেন, তার সুইস ব্যাংকে ৮২ মিলিয়ন ডলার আটকে আছে। সেই টাকা পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দিতে চেয়েছেন। এছাড়া তিনি দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবনও করে দিতে চেয়েছেন।

ডিবির এ কর্মকর্তা বলেন, মুসা বিন শমসেরকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে। প্রতারক আব্দুল কাদের একজন নাইন পাস লোক, তাকে মুসা বিন শমসের উপদেষ্টা বানালেন কেন? ২০ কোটি টাকার চেক দিলেন কেন? উনি বলেছেন, লাভ দেবেন। কিন্তু উদ্দেশ্য আমরা জানি না। মুসা সাহেব দেখেছেন আব্দুল কাদের বড় বড় লোকের সঙ্গে কথা বলেন। বাস্তবে এ কাদেরের সঙ্গে উনার অনেক সম্পর্ক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023