শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

এক দশক আগে শাহরুখকেও সমস্যায় ফেলেছিলেন সমীর

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

কারাগারে ছেলে আরিয়ান। এতে ভেঙে পড়েছেন শাহরুখ খান। শুটিং ছেড়ে ছেলের জামিনের জন্য এখন ব্যস্ত। কিন্তু বারবার জামিন আবেদন খারিজ হওয়ায় হতাশ বলিউড কিং। এমন বিপদে হয়তো এর আগে কোনোদিন পড়েননি তিনি। তবে এবার যার জন্য কিং খানকে এতো দৌড়ঝাঁপ করতে হচ্ছে তিনি হলেন সমীর ওয়াংখেড়ে।

এই সমীর ওয়াংখেড়ের কারণে একবার শাহরুখ খান নিজেও পড়েছিলেন বিপাকে। সেবার তাকে গুণতে হয়েছিলে দেড় লাখ টাকা জরিমানা। কিন্তু এই সমীরটা আসলে কে?

আনন্দবাজারের খবরে বলা হয়, সমীর ওয়াংখেড়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা। এর আগে তিনি ছিলেন শুল্ক বিভাগের ডেপুটি কালেক্টর। তখন বিমানবন্দরে কিং খানকে আটকে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তিনি। ঘটনাটি ১২ বছর আগের।

জানা যায়, সে সময় পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন শাহরুখ। হল্যান্ড এবং লন্ডন থেকে অতিরিক্ত কেনাকাটা করে তার পরিবার। ২০টি ব্যাগ বোঝাই করে তারা নিয়ে এসেছিলেন জিনিসপত্র। ফলে অতিরিক্ত জিনিসের কারণে সেবার তাকে জরিমানা দিতে হয়েছিল দেড় লাখ টাকা।

সবশেষ ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালায় এনসিবির একটি টিম। সেখান থেকে আটক করা হয় আরিয়ানকে। সঙ্গে তার বন্ধু আরবাজ মার্চেন্টসহ আরও কয়েকজন আটক হন। পরদিন ৩ অক্টোবর আরিয়ানকে মাদক মামলায় গ্রেফতার দেখায় এনসিবি। অভিযোগ রয়েছে- ওই প্রমোদতরীতে মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র।

এই অভিযানে ছিলেন সমীর। সেই প্রমোদতরীতে তিনি যাত্রীর ছদ্মবেশে উঠেছিলেন। তারপরই হাতেনাতে ধরে ফেলেন আরিয়ানসহ আরও অনেককে।

শুধু এটাই নয়, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত থেকে শুরু করে ২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া সবকিছুরই ‘নায়ক’ সমীর।

সমীর বিয়ে করেছেন অজয় দেবগণ অভিনীত গঙ্গাজল ছবির শিল্পী ক্রান্তি রেডকরকে। ক্রান্তি মরাঠি চলচ্চিত্র জগতে একজন জনপ্রিয় অভিনেতা। ২০১৭ সালে বিয়ে হয় তাদের। মুম্বাই থাকেন দুইজন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023