শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১

বগুড়ার শেরপুরে নিজ বসতবাড়ির উঠান পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে চাচা–ভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এরমধ্যে গুরুতর একজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বেলা নয়টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন– উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামের বির্জন চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৬৫), তাঁর ভাতিজা একই গ্রামের বিমল চন্দ্র ভুঁইয়ার ছেলে পলাশ চন্দ্র ভুঁইয়া (৩৫) ও প্রতিবেশি চাঁন চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৩০)।

স্থানীয় এলাকাবাসী জানান, নিজ বাড়ির উঠান পরিস্কার করছিলেন ক্ষিতিশ চন্দ্র। একপর্যায়ে গ্রামের চুরকুটা দুর্গা মন্দির পূজাম–পে নেওয়া বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান ভাতিজা পলাশ চন্দ্র ভুঁইয়া, ছেলে শ্রী রুবেল চন্দ্র ভুঁইয়া, প্রতিবেশি ক্ষিতিশ চন্দ্রসহ ছয়জন। এরপর তাঁরও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেন। কিন্ত হাসপাতালে নেওয়ার পথেই ওই তিনজন মারা যান। এছাড়া অন্য আহতদের মধ্যে গুরুতর আহত শ্রী রুবেল চন্দ্র ভুঁইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা যায়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023