শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১

বগুড়ার শেরপুরে নিজ বসতবাড়ির উঠান পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে চাচাভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এরমধ্যে গুরুতর একজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বেলা নয়টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এই ঘটনা ঘটেনিহতরা হলেনউপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামের বির্জন চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৬৫), তাঁর ভাতিজা একই গ্রামের বিমল চন্দ্র ভুঁইয়ার ছেলে পলাশ চন্দ্র ভুঁইয়া (৩৫) প্রতিবেশি চাঁন চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৩০)

স্থানীয় এলাকাবাসী জানান, নিজ বাড়ির উঠান পরিস্কার করছিলেন ক্ষিতিশ চন্দ্র। একপর্যায়ে গ্রামের চুরকুটা দুর্গা মন্দির পূজামপে নেওয়া বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান ভাতিজা পলাশ চন্দ্র ভুঁইয়া, ছেলে শ্রী রুবেল চন্দ্র ভুঁইয়া, প্রতিবেশি ক্ষিতিশ চন্দ্রসহ ছয়জন। এরপর তাঁরও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেন। কিন্ত হাসপাতালে নেওয়ার পথেই ওই তিনজন মারা যান। এছাড়া অন্য আহতদের মধ্যে গুরুতর আহত শ্রী রুবেল চন্দ্র ভুঁইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা যায়নি

প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023