শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

যে কোন প্রশিক্ষণই কাজ করার আগ্রহ ও দক্ষতা তৈরি করে- অতিঃ পুলিশ সুপার আলী হায়দার

স্টফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে তিনদিন ব্যাপি মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেছেন, যুগোপযোগী মৌলিক প্রশিক্ষণ শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সাথে কাজ করার সুযোগ তৈরি করে। যে কোন প্রশিক্ষণই কাজ করার আগ্রহ ও দক্ষতা তৈরি করে। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৬৫ জন শিক্ষার্থী এবার যে প্রশিক্ষণ গ্রহন করছেন তা দিয়ে তারা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারবে। বিশ্বের যে কোন স্থানে যে কোন দূর্যোগ ও দূর্ঘটনায় স্বেচ্ছাসেবী সংগঠনরা এগিয়ে আসে। মানুষের সেবায় স্বেচ্ছাসেবীরা নিয়োজিত হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন যা সারাদেশে কাজ করে যাচ্ছে। যে শিক্ষার্থীরা মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে অংশ নিচ্ছে তারা প্রশিক্ষণ শেষে বিদ্যালয় ও নিজেদের পরিবার ও সমাজের মধ্যে প্রশিক্ষণের প্রতিফলন ঘটাতে পারবে। প্রশিক্ষণ মানুষের মাঝে কর্মস্পৃহা তৈরি করে। যারা ভাল কাজ করে তারা সবসময় মানুষের কল্যাণে কাজ করে। শিক্ষা জীবনে স্বেচ্ছাসেবী হতে পারলে তা কর্মজীবনেও ধারাবাহিকতা অব্যাহত থাকে। তাই সকল প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ গ্রহন করে তা মানবিক কাজে লাগাতে হবে। যাতে যে কোন পরিস্থিতিতে নিজেদের প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগাতে পারে। রোববার বেলা ১১টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে অত্র শিক্ষা প্রতিষ্ঠান কতৃক আয়োজিত তিনদিন ব্যাপি মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. মকবুল হোসেন মুকুল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক খুরশিদ আলম বাবু, যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের যুব প্রধান আসিফুর রহমান। তিনব্যাপি মৌলিক ও প্রাথমিক  চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা তাসনিয়াহ ইসলাম। বিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থী ৩ দিন ব্যাপি এই প্রশিক্ষণে অংশগ্রহন নিচ্ছেন বলে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের রেড ক্রিসেন্ট ইউনিট সুত্রে জানা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023