শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

নাইজেরিয়ায় বাজারে ডাকাতি, ২০ জনকে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

নাইজেরিয়ার সোকোটো রাজ্যের একটি বাজারে সশস্ত্র ডাকাতদের হামলায় ২০ জন নিহত হয়েছেন। এসময় নারীদের ওপর হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। শনিবার ঐ রাজ্যের একজন সাংসদের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ হামলার জন্য বিরাজমান নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন সোকোটোর পার্লামেন্টের স্থানীয় সদস্য হুসেইন বোজা।

হামলার কথা পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করলেও কতোজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।

এ ঘটনার পর সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান নিরাপত্তা অভিযানের আকার বাড়িয়ে দিয়েছে দেশটির সরকার। সোকোটো রাজ্যসহ দেশটির উত্তরপশ্চিম অঞ্চলে টেলিযোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, মোটরসাইকেলে করে এসে নির্বিচারে গুলি করে সশস্ত্র ডাকাতরা। এতে বেশ কয়েকজন নিহত হয়। অন্তত ২০ জনকে হত্যা করেছে ডাকাতদের বড় একটি দল। তারা নয়টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। পড়ে থাকা লাশগুলো আমরা দেখেছি ও গুনেছি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023