শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমেছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। রবিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৫ হাজার ৫০২ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৩২৩ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৬২ হাজার ৩৪৫ জনে। ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৯৪ হাজারের বেশি। এবং মৃতের সংখ্যা কমেছে ২ হাজার ৩০ জন।

শনিবারও করোনায় নতুন আক্রান্ত হিসেবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৬৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৩৬২ জন।

করোনায় সংক্রমণ ও মৃত্যুর উচ্চহারে যুক্তরাষ্ট্রের পরেই আছে যুক্তরাজ্য, তুরস্ক, রাশিয়া, ভারত, এবং ব্রাজিল।

চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023