শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

রাজশাহী মেডিকেলে একদিনে করোনায় আরও ৬ জনের মৃত্যু

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় একজন রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন।

এদের মধ্যে করোনায় নাটোরের একজন এবং করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন, নওগাঁর দুজন এবং নাটোরের আরও একজন মারা গেছেন।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮৮ জন। বর্তমানে রাজশাহীর ৩৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের ৯ জন, নওগাঁর ১৩ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার তিনজন, সিরাজগঞ্জের একজন, মেহেরপুরের একজন এবং দিনাজপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১১ জনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৮ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ছয়জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৬ দশমিক ২৮ শতাংশ, জয়পুরহাটের ৬ দশমিক ৬ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১০ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023