শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সোনাতলায় পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

বগুড়ার সোনাতলা পৌর আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সুচনা করেন। ৮ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হলে পৌর যুবলীগের আহবায়ক নাহিদ হাসান জিতুর সভাপতিত্বে প্রথম অধিবেশনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলা যুবলীগের সভাপতি ফিদে হাসান খান পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লীটন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, আগামী ২ নভেম্বর সোনাতলা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীকে বিজয়ের লক্ষে যুবলীগকে স্বতঃস্ফুর্ত ভাবে মাঠে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এ লক্ষে আজকের সম্মেলনে যে সকল প্রার্থী নাম এসেছে সভাপতি পদে উৎপল কর্মকার, সাধারণ সম্পাদক পদে রাবিন খান, পরাগ ইসলাম ওসাগর প্রার্থীদের সভাপতি সাধারণ সম্পাদকের নাম পৌর সভার ভোটের পর প্রকাশ করা হবে। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল। সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এএফএম মাইমুল তোফায়েল কোয়েল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ স্মরন, সহ-সম্পাদক সৈয়দ প্লাবন মিয়া, সদস্য এসএম শাহরিয়ার সৈকত, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, গাবতলী উপজেলা যুবলীগের সাংগঠনিক মিঠু পাইকর, মোকামতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব মন্ডল,বগুড়া জেলা ১৯ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক সামছুল আলম, সোনাতলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহ নেওয়াজ তালুকদার বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন, সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023