শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বিয়ের পিঁড়িতে বসছেন মধুরিমা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

‘মোহর’ এবং ‘শ্রীময়ী’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন মধুরিমা বসাক। আগামী বছরেই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন। তবে বিয়ের বিষয়ে অভিনেত্রী এখনই কিছু বলতে রাজি নন।

ধারাবাহিকের লিড চরিত্র না হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠা এবং কিয়া চরিত্র দু’টি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছে। পাশাপাশি তিনি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক্স=প্রেম’ ছবি দিয়ে সিনেমায় ডেবিউ করছেন। বিজ্ঞাপনের জগতেও মধুরিমা জনপ্রিয় মুখ।

অভিনেত্রী বিয়ে করছেন তার পছন্দের পাত্রকেই। দুই বাড়ি থেকে কথাবার্তা মোটামুটি এগিয়েছে। তবে মধুরিমার বাবা সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় এখনই বিয়ের ব্যাপারে মুখ খুলতে চান না অভিনেত্রী। বললেন, ‘‘আগামী বছরেই বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু এই মুহূর্তে আমার বাবা খুব অসুস্থ। তাই এখনই এ সব নিয়ে ভাবছি না।’’ বিয়ের পরেও তিনি অভিনয় চালিয়ে যাবেন। কিছু দিনের মধ্যেই নতুন একটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে মধুরিমাকে দেখা যাবে

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023