শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ভারতীয় প্ল্যাটফর্মে মাওলা-মারিয়া

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে উন্মুক্ত হলো শ্যামল মাওলা ও মারিয়া নূর অভিনীত ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’। এটি নির্মাণ করেছেন মেহেদি হাসান জনি। টেলিভিশন কিংবা ইউটিউবে বহু নাটক নির্মাণ করে প্রশংসা পেলেও ওটিটির জন্য এটাই তার প্রথম কাজ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ফিল্মটি মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, সামিরা খান মাহি, লিউনা লুভাইনা, হৃদয় আমিন প্রমুখ। নির্মাতা মেহেদি হাসান জনি বলেন, ‘সব সময়ই চেষ্টা করেছি আমার নির্মাণের মধ্য দিয়ে দর্শকদের নতুন কিছু দেওয়ার। যেহেতু ওটিটির জন্য এটা আমার প্রথম কাজ, তাই সর্বোচ্চ চেষ্টা করেছি সেরাটা দেওয়ার।’

মারিয়া নূর বলেন, ‘পরিচালকের সাথে আমার প্রথম কাজ এটি। শ্যামল ভাইয়ার সঙ্গেও আমার প্রথম কাজ। সব প্রথমের কাজ আসলে অনেকটা স্পেশালই হয়।’

তিনি আরও বলেন, ‘‘খুবই চমৎকার একটা গল্প। ‘হেরে যাবার গল্প’ নাম হলেও এটা আসলে বাঁচতে শেখার গল্প। আমরা হয়তো বা অনেকেই একটা সময় জীবনের হাল ছেড়ে দেই, মনে হয় বেঁচে থাকার কোনও অর্থ নেই। কিন্তু আমাদের মাঝেই অনেকে আছেন যারা জীবনের শত কষ্টের মাঝেও হাসিমুখে বাঁচতে জানেন। অন্যদেরও বাঁচতে শেখান। এরকম একটা গল্প থেকে দর্শকরা নতুন কিছু শিখতে পারবেন বলে মনে করি।’’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023