শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ওমান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের খেলা কখন, কীভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ওমানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিনের রুম কোয়ারেন্টিন কাটিয়ে নিয়মিত অনুশীলন করছে টাইগাররা। আগামীকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। তার আগেই আজ শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। যা সরাসরি সম্প্রচার করবে ‘টি স্পোর্টস’।

আসন্ন বিশ্বকাপ বাংলাদেশকে কোয়ালিফাই করতে খেলতে হবে স্বাগতিক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে। ওমানে কখনো খেলতে যায়নি বাংলাদেশ। যার কারণে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ আগে ওমানে চলে গেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। কেননা কোয়ালিফাইয়ের সবকয়টি ম্যাচই হবে ওমানের মাটিতে। তারপর আরব আমিরাতে হবে মূল পর্বের লড়াই।

দুদিনের অনুশীলনের পর বৃহস্পতিবার নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচ খেলে তৃপ্ত স্পিনার নাসুম আহমেদ বলেছেন, ‘খুব ভালো লাগছে। অনেকদিন পর আবার সেন্টার উইকেটে ম্যাচ পরিস্থিতির মতো করে আমরা অনুশীলন করছি। খুব ভালো লাগছে। বোলিংও খুব ভালো করেছি।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023