শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

আজও জামিন মেলেনি শাহরুখপুত্র আরিয়ানের

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

মাদক মামলায় শাহরুখ-পুত্র আরিয়ান খানের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বাইয়ের আদালত। এজন্য আপাতত জেল হাজতেই থাকতে হচ্ছে তাকে।

এর আগে গতকাল (৭ অক্টোবর) আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই শাহরুখের আইনজীবী আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। কিন্তু আপাতত মুক্তি মিলছে না আরিয়ানের। তার দুই সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধমেচার জামিনের আবেদনও খারিজ করে দিয়েছেন আদালত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপে যে কথোপকথনের জের ধরে আরিয়ানকে মাদকাসক্ত বলে সন্দেহ করা হচ্ছে, তা নেহাতই ‘নির্দোষ’ ফুটবল নিয়ে ছিল বলে দাবি করেছেন শাহরুখের আইনজীবী সতীশ মানশিণ্ডে।

কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী অনিল সিংহ বলছেন, ফুটবল নয়, সাংকেতিক ভাষায় কোনো মাদক চক্রের সঙ্গে কথা বলতেন আরিয়ান। সেই বিষয়টি খতিয়ে দেখতেই তাকে নিজেদের হেফাজতে চায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দুই পক্ষের আইনজীবীর যুক্তি-পাল্টা যুক্তি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে আরিয়ানকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023