শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বুবলীর ‘ডেটিং উইথ ইয়োগা’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

অভিনেত্রী শবনম বুবলী চলচ্চিত্রে নিজের অবস্থান আরও শক্ত করতে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন। পর্দায় নিজের সৌন্দর্য তুলে ধরতে শারীরিক কসরতে মনোযোগ দিয়েছেন তিনি। নিজেকে ফিট রাখতে ডায়েটের পাশাপাশি তিনি নিয়মিত যোগব্যায়াম করেন।

বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কয়েকটি যোগব্যায়ামের ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যায়, কালো পোশাকে যোগাসনে বসে আছেন বুবলী। বিভিন্ন ভঙ্গিতে তিনি শরীরচর্চা করছেন। ছবির ক্যাপশনে লিখেছেন: ‘ডেটিং উইথ ইয়োগা।’

 

বুবলী জানান, জিমে ভর্তি হওয়ার পর যোগব্যায়ামের প্রায় ৪০টি আসন শিখেছেন তিনি। সুন্দর ও সুস্থ থাকতে মন ভালো রাখা জরুরি। মন প্রফুল্ল রাখতে এবং ফিট থাকতে প্রতিদিন নিয়মিত এক ঘণ্টা যোগব্যায়াম করেন তিনি।

বুবলী অভিনীত সর্বশেষ ‘চোখ’ সিনেমাটি মুক্তি পায়। গত ১ অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব-রোশান। এ ছাড়া বুবলী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023