শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শিবগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান বক্করের গণসংযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক ব্যাপক গণসংযোগ করেছেন।মঙ্গলবার শিবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক অত্র ইউনিয়নের মাঝপাড়া, ধাওয়াগীর, মেদিনীপাড়া, হুদাবালা, শ্যামপুর, উথলী সহ কয়েকটি গ্রামে ও মহল্লায় দিন ব্যাপী ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি এলাকার জনসাধারনের মাঝে বলেন, আমি সুনামের সহিত এই ইউনিয়নের জনসাধারণের পাশে থেকে সেবা করেছি। আমি দায়িত্ব থাকা অবস্থায় এই ইউনিয়নের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করেছি। শুধু তাই নয়,  ইউনিয়নবাসী আমার সময়ে  ন্যায়বিচার পেয়েছে  এবং অত্র ইউনিয়নের সাধারণ মানুষের জন্য সরকার কর্তৃক প্রদত্ত বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, হিজড়া ভাতা সমষ্টিগত ভাবে বন্টন করেছি। আগামী নির্বাচনে আমাকে পুনরায় নির্বাচিত করলে এই এলাকার সাধারণ মানুষের পাশে থেকে আজীবন সেবা করে যাবে। পাশাপাশি অত্র ইউনিয়নের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো। ইনশা আল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023