শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ শ্রী সাইনি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে প্রথমবারের মতো ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ খেতাব জিতলেন শ্রী সাইনি। লস এঞ্জেলসে ডায়ানা হেডেন সাইনির মাথায় এই শিরোপা পরিয়ে দেন।

শ্রী সাইনির কাছে এ শিরোপা যেনো স্বপ্নের মতোই। কারণ এতদূর আসার পথটা মোটেও মসৃণ ছিল না তার।

ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় পড়লে মাত্র ১২ বছর বয়সেই তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। সে দুর্ঘটনায় তার সমস্ত মুখটাই পুড়ে গিয়েছিল। তবে থেমে থাকেননি শ্রী সাইনি। ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। অপরিসীম অধ্যবসায়, জেদ আর সংকল্পের কারণেই শূন্য থেকে ক্রমশ উপরে উঠেছেন তিনি। হয়েছেন এবছরের ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’।

এমন খেতাবে উচ্ছ্বসিত শ্রী সাইনি জানান, তিনি দারুণ খুশি। আবার ভয়ও করছে। সবকিছুই সম্ভব হয়েছে মা-বাবার জন্য, বিশেষ করে মায়ের জন্য।

 

তিনি জানান, এই খেতাব পেয়ে সত্যিই সম্মানিত বোধ করছেন।

ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে দীর্ঘ পোস্টও করেছেন সাইনি। সেখানে লিখেছেন, তিনিই এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই খেতাব পেলেন। সাফল্যের জন্য মা-বাবার পাশাপাশি সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ জানান সাইনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023