শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪৬ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১

বাজারে পেঁয়াজ, চিনিসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৪৬ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

এদিন ঢাকা মহানগরীর মালিবাগ, শান্তিনগর, গুলশান এবং মৌচাক এলাকায় অধিদপ্তরের চারটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে বাজারে পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্যতালিকা, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পরিবীক্ষণ করা হয়। এসময় নির্ধারিত দামে পেঁয়াজসহ নিত্যপণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

পাশাপাশি সুপারশপ, রেস্টুরেন্ট, বেকারি এবং ফার্মেসিতে অভিযান পরিচালনা করে আমদানিকারকের তথ্যবিহীন অননুমোদিত পণ্য ও ওষুধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, মোড়কজাতকরণ বিধি লংঘন, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণসহ ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়।

এছাড়া সারাদেশে অধিদপ্তরের ২২টি টিম অভিযান চালিয়ে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৪৬ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে পাইকারি ও খুচরা বাজারে অধিদপ্তরের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023