শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে নবম শ্রেণির ছাত্র গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

বগুড়ায় কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে নবম শ্রেণির এক ছাত্রকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে শহরের জয়পুরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।  গত সোমবার ঝোপগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম কিশোরীর মা বোতল কুড়ানোর কাজ করেন। তিনি বাসায় না থাকার সুযোগে ভিকটিম কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই ছাত্র। তখন এ ঘটনা প্রকাশ না করতে ওই ছাত্র চাকু দিয়ে খুনের হুমকি প্রদান করে পালিয়ে যায়। পরে ভিকটিমের মা অভিযোগ দিলে পুলিশ মঙ্গলবার ভোররাতে ওই ছাত্রের বোনের বাড়িতে তাকে গ্রেফতার করে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলে ইলাহী জানান, আসামীকে গ্রেফতার করে শিশু আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023