শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শেয়ারবাজারে এক ঘণ্টায় ৬০০ কোটি টাকার লেনদেন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ অক্টোবর) লেনদেনের প্রথম ঘণ্টায় শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। লেনদেনেও বেশ ধীর গতি দেখা যাচ্ছে।

প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক প্রায় ৩০ পয়েন্ট কমেছে। লেনদেন হয়ে গেছে ছয়শ কোটি টাকার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

এদিন ডিএসইতে প্রথম মিনিটে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। ফলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্টের বেড়ে যায়। তবে লেনদেনের সময় ১০ মিনিট পার হতেই একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। ফলে দেখতে দেখতে ডিএসইর প্রধান মূল্যসূচক ৩০ পয়েন্ট কমে যায়।

অবশ্য প্রথম ঘণ্টার লেনদেন শেষে আবার কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে। ফলে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে সূচকের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ২৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৪ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ২ পয়েন্ট।

এখন পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ১৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৬টির। আর ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭৯৩ কোটি তিন লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৫ কোটি ১১ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৩২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023