বগুড়ায় কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে নবম শ্রেণির এক ছাত্রকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে শহরের জয়পুরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। গত সোমবার ঝোপগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম কিশোরীর মা বোতল কুড়ানোর কাজ করেন। তিনি বাসায় না থাকার সুযোগে ভিকটিম কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই ছাত্র। তখন এ ঘটনা প্রকাশ না করতে ওই ছাত্র চাকু দিয়ে খুনের হুমকি প্রদান করে পালিয়ে যায়। পরে ভিকটিমের মা অভিযোগ দিলে পুলিশ মঙ্গলবার ভোররাতে ওই ছাত্রের বোনের বাড়িতে তাকে গ্রেফতার করে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলে ইলাহী জানান, আসামীকে গ্রেফতার করে শিশু আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।