শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বেলজিয়ামে হালাল পদ্ধতিতে পশু জবাই নিষিদ্ধ, আদালতে মুসলিমরা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

হালাল পদ্ধতিতে পশু জবাইয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে বেলজিয়ামের সাংবিধানিক আদালত। তাদের নির্দেশনা বলা হয়েছে, অচেতন করে তারপর নির্ধারিত পশু জবাই করতে হবে। এর ফলে সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী হালাল পদ্ধতিতে পশু জবাই করা যাবে না।

এই রায়ের বিরুদ্ধে বেলজিয়ামের মুসলিমদের নির্বাহী অফিস এবং বেলজিয়ামের ইসলামিক প্রতিষ্ঠানসমূহের সমন্বয় পরিষদ গত শুক্রবার ইউরোপীয় মানবাধিকার আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই প্রতিবেদন প্রকাশ করেছে।

এর আগে গত বৃহস্পতিবার বেলজিয়ামের শীর্ষ বিচার বিভাগে নিষেধাজ্ঞা অনুমোদনের পর ইউরোপীয় আদালতে দেশটির মুসলিমদের নির্বাহী অফিস ও ইসলামী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় পরিষদ আপিল করার সিদ্ধান্ত নেয়।
এক বিবৃতিতে বেলজিয়ামের মুসলিম এসোসিয়েশন জানায়, ‘বর্তমানে ধর্মীয় রীতি অনুসরণ করে পশু জবাইয়ের একটি বিকল্প পদ্ধতি গঠন করা হয়, যা জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পশু কল্যাণ রীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

উল্লেখ্য, ২০১৯ সালে বেলজিয়ামের ওয়ালিয়া ও ফ্ল্যান্ডার্স অঞ্চলের প্রাণীদের সুরক্ষা ও কল্যাণ সংক্রান্ত আইন কার্যকর হয়। এ আইন অনুসারে মুসলিম ও ইহুদিদের ধর্মীয় রীতি অনুসরণ করে প্রচলিত জবাইয়ের নিষিদ্ধ করা হয়। ফলে মুসলিম ও ইহুদি সংগঠন রায়কে চ্যালেঞ্জ করে এটিকে ধর্মীয় স্বাধীনতা বিরোধী বলে উল্লেখ করে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023