শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

যুক্তরাষ্ট্রে ৬৮ শতাংশ মুসলিম ধর্মীয় বিদ্বেষের শিকার!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

যুক্তরাষ্ট্রে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে মুসলিমদের ওপর বিদ্বেষপূর্ণ আচরণ বেড়ে গেছে। গত সপ্তাহে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, দেশটিতে ৬৮ শতাংশ মুসলিম ধর্মীয় বিদ্বেষের শিকার হচ্ছেন। খবর আরব নিউজের।

এতে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে বিদ্বেষমূলক আচরণের শিকার হচ্ছেন মুসলিম নারীরা।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এ জরিপ চালায়। এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৬৭.৫ শতাংশ মুসলিম এসব ধর্মীয় বিদ্বেষমূলক হামলা ও হয়রানির শিকার হচ্ছেন।

এক হাজার ১২৩ জনের ওপর এ জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ৭৬.৭ শতাংশ মুসলীম নারী এবং ৫৮.৬ শতাংশ মুসলিম পুরুষ ইসলামভীতির কারণে দেশটিতে ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছেন।

জরিপে ৯৩.৭ শতাংশ মুসলিম জানিয়েছেন, ঘৃণা ও ধর্মীয় বিদ্বেষের শিকার হয়ে তারা মানসিক পিড়ায় ভুগছেন। দুই দশক আগের ৯/১১ হামলার পর থেকে একটি গোষ্ঠী সমাজে ইসলামভীতি ছড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ক্ষেপিয়ে তুলছে। যুক্তরাষ্ট্রে এ বছর মুসলিমদের ওপর ৫ শতাধিক হামলার ঘটনা ঘটেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023