শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে টাউট আইনে একব্যক্তির ১৫ দিনের কারাদন্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে টাউট আইনে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৪ অক্টোবর) দুপুরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। কারাদন্ড প্রাাপ্ত আব্দুর রহমান নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। সোমবার সকাল ১০ টার দিকে আব্দুর রহমান নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেয়ার নামে লোকজনের কাছে টাকা আদায় করছিলেন তিনি। এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ সেখানে পৌঁছে আব্দুর রহমানকে হেফাজতে নেয়। এরপর  নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম ঘটনাস্থলে পৌছে উপস্থিত লোকজনের সাক্ষ্য প্রমানে ১৮৭৯ সালের টাউট আইনের ৬ ধারায় আব্দুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় গরিব লোকদের কাছ থেকে দুই হাজার- টাকা করে তুলছিলেন আব্দুর রহমান। অভিযোগ প্রমান হওয়ায় ভ্রাম্যমান আদালত তাকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023