শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

৪৭ দিন পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

৪৭ দিন বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শিমুলিয়া থেকে পরীক্ষামূলক বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা।

এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসবে। পদ্মা সেতুর পিলারে বার বার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিসি। এ রুটে ফেরি বন্ধ থাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানী ঢাকা আসতে চরম দুর্ভোগ হচ্ছিল।

এদিকে পিলারে ধাক্কা লাগা এড়াতে বাংলাবাজার ঘাটের পরিবর্তে শরিয়তপুরের মাঝিরকান্দি ঘাট স্থাপন করে শিমুলিয়া-মাঝিরকান্দি রুট সচল করার উদ্যোগ নেওয়া হয়। সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়। কিন্তু নাব্য সংকটের কারণে এ রুটটি সচল করা সম্ভব হয়নি। পরবর্তীতে আবারও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট সচল করা হলো।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। চলাচলে কোনো সমস্যা না হলে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করার সিদ্ধান্ত নেওয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023