শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দূর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ায় পুলিশের প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব, বগুড়া পৌরসভার কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, বগুড়া পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজসহ  অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা পূজামণ্ডপের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনাসহ পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বগুড়া জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং জেলার বারোটি থানা থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023