নামুজা (বগুড়া) প্রতিনিধি
রবিবার সন্ধ্যায় বগুড়া সদরের নামুজা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ কার্যালয়ে আহবায়ক কমিটির নিকট দায়ীত্বভার অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নামুজা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ এর আহবায়ক রায়হান আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাধরণ সম্পাদক আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পুটু সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক শাখার সাধরণ সম্পাদক দুলাল, জানগ্রাম শাখার সভাপতি ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, নামুজা শাখার সাবেক সভাপতি তোতা সরদার। নামুজা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের আহবায়ক কমিটির সদস্যরা হলেন আহবায়ক রায়হান আলী, যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম, সদস্য তোফাজ্জল হোসেন, মোতালেব হোসেন, হাসান তারেক, ইসমাইল হোসেন কাশেম।