শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ধুনটে নির্যাতনে গৃহবধূর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বগুড়ার ধুনটে স্বামীর মারধরে স্বপ্না খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

থানা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শুক্রবার গভীর রাতে ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া পূর্বপাড়া গ্রামের মুদি দোকানি বাহেজ আলী তার স্ত্রী স্বপ্না খাতুনকে (৪০) মারধর করে। একপর্যায়ে স্বপ্না খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। শনিবার ভোরে তাকে ধুনট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ স্বপ্নার লাশ উদ্ধার ও স্বামী বাহেজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ধুনট থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় গৃহবধূ স্বপ্না খাতুনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ কারণে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023