বিশ্বে করোনায় মৃত্যু কমলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

ডেস্ক রিপোর্ট

গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭১৯ জন। নতুন মৃত্যু নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ৯৬ হাজার ৪০৮ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৯২৯ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৪৮ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৯৪৫ জন এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে সাড়ে ৫ হাজারের বেশি।

এদিকে গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯০১ জন এবং মারা গেছেন ১ হাজার ৮০৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৪০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ১৬ হাজার ৮৪৩ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত একদিনে দেশটিতে মারা গেছেন ৮৬৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৮৮৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ১১ হাজার ২৬ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭ হাজার ২৫৫ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৫২৭ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৮০০ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮২ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩০০ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৩৭২ জন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023