শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

প্রাথমিকে তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস বাড়লো

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামী সপ্তাহ থেকে প্রাথমিকের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসের সংখ্যা বাড়ছে। প্রতিদিন একটি ক্লাসের পরিবর্তে দুটি করে ক্লাস নিতে বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে। এছাড়া মঙ্গলবার প্রথম শ্রেণি ও সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস হবে। আর পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই প্রতিদিন অনুষ্ঠিত হবে। পঞ্চম শ্রেণির ক্লাসগুলো হবে মধ্যাহ্ন বিরতির পর। বাকি শ্রেণির ক্লাসগুলো হবে মধ্যাহ্ন বিরতির আগে। মধ্যাহ্ন বিরতির সময় শ্রেণিকক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে অষ্টম ও নবম শ্রেণির ক্লাসের সংখ্যা বাড়ানো হয়। আগামী ২ অক্টোবর থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুইদিন করে হবে। এখন এসব শ্রেণিতে সপ্তাহে একদিন করে ক্লাস হচ্ছে।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। প্রথমে শুধু চলতি বছরের ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস এবং অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন হচ্ছিল।

অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপাতত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুইদিন হতে যাচ্ছে।

তবে শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস এখনও বন্ধ রাখা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023