শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় করোনায় মৃত্যু ১, শনাক্ত বেড়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ২৬৭ নমুনায় আরও ৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২ দশমিক ৯৯ শতাংশ। যা গতকাল ছিল ২ দশমিক ৯১ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তথ্যমতে, করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন- বগুড়া গাবতলী উপজেলার মোঃ বাদশা(৮০)। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৮৪জনে দাঁড়ালো।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার মোট ২৬৭ নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬ জন এবং বাকি ২জন এন্টিজেন ও জিন এক্সপার্ট মেশিনের পরীক্ষায় পজিটিভ ছিলেন। নতুন আক্রান্ত ৮জনই সদরের বাসিন্দা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৪৮১জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৯৬জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023