শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়ন গুজিয়া জুড়ি মাঝপাড়ার বহুল আলোচিত বাউল শিল্পী মেহেদি হাসান এর পাশে বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা শিবগঞ্জ ইউনিয়ন শাখা। জানা গেছে, শিবগঞ্জ ইউনিয়ন জুড়ি মাঝপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মেহেদি হাসান গুজিয়া উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখা পড়া করে আর্থীক অচ্ছলতার কারনে আর পড়াশুনা করতে পারেনি। এর পার্শ্ববর্তী ধাওয়াগীর গ্রামের বাউল মতিন এর সঙ্গে ২০১৫ সাল থেকে বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান গেয়ে উপার্জিত টাকায় জীবিকা নির্বাহ করে আসছিল। বাউল শিল্পী হওয়ার কারণে মেহেদি হাসান সাদা লুঙ্গি, সাদা ফতুয়া, এবং সাদা গামছা ব্যাবহার করতো পাশাপাশি বাউলরীতি অনুযায়ী মাথায় বাবরি অর্থাত লম্বা চুল রাখে। মেহেদি হাসানের পোষাক চুল নিয়ে এলাকার কিছুলোক তাকে কটু কথা বলে এক পর্যায়ে গুজিয়া হাইস্কুলের শিক্ষক ও একই গ্রামের শফিউল ইসলাম খোকন, তারেক রহমান তার মাথার চুল ন্যাড়া করে দেয়। এঘটনা ঘটনার সংবাদ পেয়ে ২৮ সেপ্টেম্বর দুপুরে মেহেদির বাসায় গিয়ে তাদের খোজ খবর নিলেন, রাজশাহী বিভাগীয় বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক আঃ রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন রায়। শিবগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থার প্রস্তাবিত সভাপতি আব্দুল মান্নান শেখ। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সদর ইউনিয়ন শাখার সহ – সভাপতি আব্দুল খালেক সেলিম, সাংগঠনিক সম্পাদক এস এস বিন সোহাগ