রাজনীতি ছাড়লেন প্রণবকন্যা শর্মিষ্ঠা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতের মুখোপাধ্যায় পরিবারের শেষ সদস্য হিসেবে কংগ্রেসে ছিলেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তবে এবার সেটিও শেষ হতে চলেছে। সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার টুইট করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শর্মিষ্ঠা। টুইটে তিনি লেখেন, সকলকে ধন্যবাদ। রাজনীতি থেকে বিদায় নিলাম। তবে কংগ্রেসের একজন প্রাথমিক সদস্য হিসেবে থাকব। সক্রিয় রাজনীতি আর নয়। কেউ যদি মনে করেন তিনি দেশের সেবা, জাতির সেবা করবেন তিনি অন্যভাবেও করতে পারেন।

‘দ্য প্রিন্ট’ কে প্রণব কন্যা জনিয়েছেন, রাজনীতি তার জন্য নয়। আর এই উপলব্ধি থেকেই তিনি সরে দাঁড়িয়েছেন। তবে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান বলেই জানিয়েছেন প্রণব-কন্যা।

এদিকে হঠাৎ তার রাজনীতি ছাড়ার এই সিদ্ধান্তে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তা হলে কি দাদা অভিজিৎ মুখোপাধ্যায়ের মতো তিনিও অন্য দলে পা বাড়াতে চাইছেন?

এ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি, বিশেষ করে বিরোধী রাজনীতি করতে গেলে একটা জ্বলন্ত খিদে দরকার। কিন্তু আমার মধ্যে সেই খিদেটা কোথাও উপলব্ধি করতে পারছিলাম না। তখন মনে হয়েছে সক্রিয় রাজনীতিতে থাকাটা আর উচিত নয়।

শর্মিষ্ঠা জানান, তার এই সিদ্ধান্ত প্রসঙ্গে দলের সভাপতি সোনিয়া গান্ধী, মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেনকে কয়েক মাস আগে জানিয়েছিলেন। তার কথায়, ‘দলের প্রতি আমার কোনো অভিযোগ নেই। এমনকি অন্য দলেও যোগ দেওয়ার জন্যও এই সিদ্ধান্ত নয়। শীর্ষ নেতৃত্বের কাছে এটাই স্পষ্ট করতে চাইছি।

শর্মিষ্ঠা আরও বলেন, অনেক দিন হলো আমি কোনও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিইনি। বাবার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। নিজেকে সামলাতে একটু বিরতি নিয়েছিলাম। আমার ৫৬ বছর বয়স হলো। জীবনের আর ১০ বছর সুস্থভাবে বাঁচতে চাই। ওই সময়টায় আমার ভাললাগার বিষয় নাচ নিয়েই কাটিয়ে দিতে চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023