শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শরীর ঠান্ডা রাখতে শশা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

হেলথ ডেস্ক

গরমকালে শসার প্রধান উপকারিতার কথা আমরা সকলেই জানি। শসার প্রায় ৯৫ শতাংশই জল, ফলে এটি শরীর ঠান্ডা রাখে ও ডিটক্স করতে সাহায্য করে, ডিহাইড্রেশনের আশঙ্কাও থাকে কম। এর ডিটক্স করার ক্ষমতার ফলে কিডনির স্টোন নিরাময়ও সম্ভব।

শসার ভিটামিন, ফাইবার ও জল খাবার হজম করতে সাহায্য করে, ফলে পাচনতন্ত্র সুস্থ থাকে। তেল-মশলা জাতীয় খাবার খেলে ডায়েটে অবশ্যই শসা রাখুন। এ ছাড়া শসার ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ভালো থাকে হার্টও।

হাই কোলেস্টেরল ও ডায়াবেটিসে যারা ভুগছেন, তারা নিয়মিত শসা খেলে শরীর ভালো থাকবে। আলসার, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে রোজ ডায়েটে থাক শসার রস।

বর্তমান লাইফস্টাইলের কারণে ওবেসিটির সমস্যায় ভুগছেন অনেকেই। শসা ওবেসিটি নিয়ন্ত্রণেও কার্যকরী। শসার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে। শসার সালফার ও সিলিকা সহায়তা করে চুলের বৃদ্ধিতেও।

এ ছাড়াও শসার রয়েছে আরও কিছু উপকারিতা। এর ঠাণ্ডা ও আর্দ্র রাখার উপাদান মলিন ও শুষ্ক ত্বক সতেজ করতে সাহায্য করে। শসার ভিটামিন বি-নায়াসিন, রাইবোফ্লাভিন, ভিটামিন সি এবং জঙ্কি রক্ষা করে ত্বকের উজ্জ্বলতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023