শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

এসএসসির রুটিন প্রকাশ হতে পারে বিকেলে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমােদন চেয়েছে আন্তঃশিক্ষা বাের্ড সমন্বয় কমিটি। প্রস্তাবিত সময়সূচির অনুমোদন পেলে আজ রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সেটি প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম রোববার বলেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু করতে আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন পেলে আজকেই রুটিন প্রকাশ করা হতে পারে।

তিনি বলেন, আজ দুপুরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে বিকেলের মধ্যে এসএসসি পরীক্ষার রুটিন সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করার প্রস্তুতি রয়েছে।

এদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর থেকে। ২৩ সেপ্টেম্বর ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘােষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে থাকে। তবে এবার করােনার কারণে তা পিছিয়ে নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষাবোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, এবার এসএসসি ও দাখিল পরীক্ষা একই দিনে শুরু না হলেও একদিন আগে-পরে হতে পারে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর দাখিলের পরীক্ষা শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023