শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রথম ঘণ্টায় সাড়ে পাঁচশ কোটি টাকার বেশি লেনদেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনেও ভালো গতি দেখা যাচ্ছে।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে সাড়ে পাঁচশ কোটি টাকার ওপরে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। তবে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে মূল্যসূচক।

এদিন ডিএসইতে প্রথম মিনিটে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। ফলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ২০ পয়েন্ট বেড়ে যায়।

শুরুর এই ঊর্ধ্বমূখী ধারা লেনদেনের প্রথম ঘণ্টাজুড়েই থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টা ১৪ মিনিটে ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১০টির। আর ৬১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬১৫ কোটি ২৩ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ১৭ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৯৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023