শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

চলতি বছরের দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হবে। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু নৈর্বাচনিক বিষয়ে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৪ নভেম্বর কুরআন মাজিদ ও তাজভিদ, পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ নভেম্বর হাদিস শরিফ এবং ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল গ্রুপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা জারি করেছে।

তার মধ্যে অন্যতম পরীক্ষার্থীদের অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে এবং পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

এবার পরীক্ষার সময়সীমা হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে।

এদিকে, পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষা শুরুর তিনদিন আগে প্রতিষ্ঠানপ্রধানদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023