অনাহার ঝুঁকিতে পড়ছে ইয়েমেনের দেড় কোটি মানুষ: জাতিসংঘ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে দেড় কোটির বেশি মানুষ অনাহারের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের খাদ্য সংস্থার প্রধান ডেভিড বিয়াসলে। নতুন ফান্ড না এলে দেশটিতে অক্টোবর থেকে লাখ লাখ মানুষকে খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির প্রধান বুধবার ইয়েমেনের মানবিক সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছেন, এর আগে ব্শ্বি খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) যখন অর্থের অভাব দেখা দিয়েছিল তখন দাতা দেশগুলো এগিয়ে এসেছিল। সে কারণে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে আমরা দুর্ভিক্ষ ও বিপর্যায় এড়িয়ে যেতে পেরেছিলাম।

তিনি বলেন, ব্শ্বি খাদ্য কর্মসূচির অর্থ আবার শেষ হয়ে আসছে তাই নতুন ফান্ড না এলে দেশটিতে অক্টোবরে ৩২ লাখ মানুষকে এবং ডিসেম্বরে ৫০ লাখ মানুষকে খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া হবে।

মার্চে সুইডেন ও সুইজারল্যান্ডের যৌথ আয়োজনে এক ভার্চুয়াল সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ বছর ইয়েমেনের জন্য ৩.৮৫ বিলিয়ন মার্কিন ডলার চেয়েছিলেন। কিন্তু দাতারা অর্ধেকেরও কম অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যাকে জাতিসংঘ প্রধান হতাশাজনক বলে অভিহিত করেছিলেন।

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে আরও ৬০০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করা হয়। ফলে চাহিদা অনুযায়ী এখনো এক বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023