শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে সারাদিন প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মী ও এলাকার জনসাধারনের উপস্থিতে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিকেল ৪ টায় কুমিড়া পন্ডিতপুকুর বাজারে ভাটরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক ওয়ার্ড আ’লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা। অন্যদের উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. ইউনুছ আলী, বর্তমান উপজেলা আ’লীগের সহ-সভাপতি শফি উদ্দিন, যুগ্ম-সাধারন সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা জুলফিকার আলী, কালিপদ রায়, হাফিজুর রহমান নান্টু, মুক্তার হোসেন, তীর্থ সলিল রুদ্র, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওই ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুম।
এপর্যন্ত উপজেলার ভাটরা, বুড়ইল ও ভাটগ্রাম ইউনিয়নের ১৮টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023