শিরোনাম :
জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

শিশুকে কলিজা খাওয়ানোর গুরুত্ব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

হেল্থ ডেষ্ক

কলিজা খেতে অনেকেই বেশ পছন্দ করেন, তবে অনেকেরই আবার রয়েছে অনীহা। অথচ কলিজাতে রয়েছে মাংসের চেয়ে বেশি পুষ্টিগুণ। কলিজার পুষ্টিগুণ এবং শিশুকে খাওয়ানোর বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজধানীর ধানমণ্ডির পারসোনা হেলথের ডায়েটিশিয়ান অ্যান্ড ইনচার্জ শওকত আরা সাইদা লোপা।

তিনি বলেন, কলিজাতে বলা যায় এমন কোনো পুষ্টি উপাদান নেই, যা এটিতে পাওয়া যাবে না। কলিজা মাংসের থেকেও অনেকগুন বেশি পুষ্টিগুণে ভরা।

তিনি মনে করেন, যাদের কোলেস্টরেলের সমস্যা রয়েছে, তাদের কম করে কলিজা খেতে হবে। ভিটামিন ডি, ভিটামিন ই, ও ভিটামিন এ- এর অন্যতম উৎস কলিজা। চোখের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বেশি বেশি কলিজা খাওয়া উচিত। শিশুদের ব্রেইন ডেভলপমেন্টের জন্য এটি খুবই সহায়ক একটি খাবার। এ ছাড়া শরীরের নার্ভ সিস্টেমকেও ভালো রাখে কলিজার পুষ্টিগুন।

শওকত আরা সাইদা লোপা বলেন, অনেক সময় গন্ধের কারণে শিশুরা কলিজা খেতে চায় না। এজন্য কলিজাকে কাবাব বানিয়ে বা এর সঙ্গে অন্যকিছু যুক্ত করে দিতে পারেন। তাহলে শিশুরা মাংসের মতোই এটি খেতে আগ্রহী হবে।

পাশাপাশি মগজও অনেক পুষ্টিকর। তবে কোলেস্টরেল রেড সিগন্যাল থাকলে তাদের মগজ কম খাওয়া উচিত। মনে রাখতে হবে, মাংসের সাথে সবজি যুক্ত করা গেলে ক্ষতিকর উপাদান অনেকাংশে কমে যায়। এক্ষেত্রে যারা কোলেস্টরেল সমস্যায় ভুগছেন, তারা মগজের সাথে পেঁয়াজ বা অন্য কিছু যুক্ত করে খেতে পারেন। সূত্র: ডক্টর টিভি

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023