শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ট্রেনে পুত্র সন্তান জন্ম দিলেন সাবিনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক
চলন্ত ট্রেনেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাবিনা ইয়াসমিন (২৫) নামের এক নারী। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) খুলনা থেকে ছেড়ে আসা সাগরদারি এক্সপ্রেস ট্রেনে পুত্র সন্তানের জন্ম দেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা সাগরদারি এক্সপ্রেস ট্রেনে সন্ধ্যা ৭টার দিকে ভেড়ামারা স্টেশন থেকে ওঠেন গর্ভবতী সাবিনা ইয়াসমিন। তিনি চিকিৎসার জন্যই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। কিন্তু তার প্রসব ব্যথা উঠলে ট্রেনের মধ্যেই রাজশাহীর আড়ানী এলাকায় সন্তান প্রসব করেন। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও ছেলে উভয়েই সুস্থ আছেন।

এ বিষয়ে স্টেশন ম্যানেজার মো. আব্দুল করিম বলেন, ‌‌‌‌‌সাগরদারি এক্সপ্রেস ট্রেনে এমন একটি ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টার দিকে ওই গর্ভবতী নারী ট্রেনের মধ্যেই সন্তান প্রসব করেছেন। রাত ১১টার দিকে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছায়। আমরা খবর পেয়ে আগেই রেলওয়ে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঠিক করে রাখি। পরে ওই অ্যাম্বুলেন্সে করে নবজাতক ও মাকে রামেক হাসপাতালে উন্নত সেবার জন্য পাঠানো হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023