শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সপ্তাহে দুদিন হবে অষ্টম-নবম শ্রেণির ক্লাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
করোনাভাইরাস মহামারি কাটিয়ে ফের প্রাণ ফিরছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এরইমধ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুল-কলেজ খুলে দেয়া হয়েছে। ধীরে ধীরে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেয়ার প্রস্তুতি চলছে।

এরইমধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এক নির্দেশনায় জানিয়েছে, অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিনের পরিবর্তে দুদিন করা হবে।

মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনি ও বুধবার নবম শ্রেণি এবং রোববার ও বুধবার অষ্টম শ্রেণির ক্লাস নেয়া হবে। সোমবার সপ্তম শ্রেণি এবং মঙ্গলবার হবে ষষ্ঠ শ্রেণির ক্লাস।

এ বছর এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন নেয়া হবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুসারে চলবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির (নিম্ন মাধ্যমিক) শ্রেণিপাঠ মাধ্যমিকের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে।

মাউশির নতুন আদেশ অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাধ্যমিক স্তরের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নতুন সূচি মোতাবেক পরিচালনা করতে হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023